তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতি
সেলিম ওসমান বিপুল ভোটে জয়ি হবে বলে আমরা আশাবাদী – জাহাঙ্গীর মেম্বার
খবর নারায়ণগঞ্জ.কম: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সকাল ৮ টা থেকে শরু হয়েছে ভোট গ্রহন। যা বিকেল ৪ টা পর্যন্ত চলবে। নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভোটারদের সুবিধার্থে গাড়ি ও কেন্দ্রে ভোটারদের নিরাপদে ভোট প্রদানে কেন্দ্রে পৌছে দিচ্ছেন গোগনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম।
এসময় তিনি বলেন, আমাদের কেন্দ্রে সুষ্ঠ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা স্বতস্ফুর্ত ভাবে ভোট দেয়ার জন্য আসছে। এখানে নিরাপদে মানুষ ভোট দিতে আসছে। আমাদের ৫ আসনে এমপি সেলিম ওসমান বিপুল ভোটে জয়ি হবে বলে আমরা আশাবাদী। এছাড়া এমপি সেলিম ওসমান যে পরিমান উন্নয়ন করেছে তার জন্য হলেও মানুষ তাকে ভোট দিবেন।
