শ্রীবরদীতে গণমাধ্যমকর্মীদের সাথে নব নির্বাচিত আওয়ামী লীগ সভাপতির মতবিনিময়


Jahid প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২২, ১১:৩২ অপরাহ্ন / ১৭
শ্রীবরদীতে গণমাধ্যমকর্মীদের সাথে নব নির্বাচিত আওয়ামী লীগ সভাপতির মতবিনিময়

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি মোতাহারুল ইসলাম লিটন স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (২৮ নভেম্বর) বিকালে শ্রীবরদী সরকারি কলেজ রোডের আওয়মীলীগের কার্যালয়ে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে কুশল বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন শ্রীবরদী প্রতিনিধি রমেশ সরকার, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক সংবাদ প্রতিনিধি ফেরদৌসআলী, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি তাসলিম কবির বাবু প্রমুখ।