ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি-সামগ্রী বিতরণ


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন /
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি-সামগ্রী বিতরণ
খবর নারায়ণগঞ্জ.কম:
ডেংগু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও মশারী উপহার দিয়েছেন
নারায়নগন্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।

শনিবার ১৯ সেপ্টেম্বর, নারায়নগন্জ মহানগর যুবদলের সদ্য৷ সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর উদ্যেগে সাবেক যুবদল নেতাকর্মীরা নারায়নগন্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) আরএমও ডা.নাজমুল হোসেন বিপুলের হাতে ডেংগু ওয়ার্ডের জন্য মশারী ও ইনসুলিন সিরিন্জ তুলে দেন।

এসময় খোরশেদ বলেন,আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ শ্লাোগানকে হৃদয়ে ধারণ করে আমরা দেশ ও দশের কল্যানে সর্বদা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, দিপু চৌধুরী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা,সুমন ভূইয়া,রানা মুন্সী,মো:মিঠু,মো:মুসা,রাসেল আহম্মদ মনির,মোঃ ইমন,কুতুবউদ্দিন,মোহাম্মাদ আলম হোসেন,জামাল হোসেন,ফারুক,কবির জিহাদি,খোকন গাজী,সোহেল,আফজাল হোসেন,শামীম হোসেন বাবু প্রমুখ।