নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত নেতৃবৃন্দের যৌথ শোক প্রকাশ


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন / ০ Views
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত নেতৃবৃন্দের যৌথ শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ মহানগরীর খানপুর ব্রাঞ্চ রোড নিবাসী এবং পোলষ্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নাঈম হোসেন মিশাল-এর পিতা হাজী আমীর হোসেন (মন্টু) সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

আজ এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “হাজী আমীর হোসেন (মন্টু) সাহেব আজ দুপুর ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন, মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা ও রহমত দান করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা নসিব করুন। একইসাথে শোকাহত পরিবার-পরিজনকে এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।