সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ডিসি অফিসে মানববন্ধন


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন /
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ডিসি অফিসে মানববন্ধন

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড়ে বিগত ২৪ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে বাসায় ফেরার সময় মো: জাহাঙ্গীরের পুত্র মো: সজীবকে (৩২) নিশঃস্ব ভাবে হত্যা করা হয়। হত্যার বিষয়ে সজীব এর মা শিরিনা আক্তার বাদী হয়ে মাইকেল,মো:আপন,মো: তাহসিন,মো: নুরুজ্জামান, মো: আকাশ ও মো:ইমনসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। যাহার নং-৬২,।

আসামীদের মধ্য থেকে মাইকেল-আপনকে গ্রেফতার করলেও বাকি আসামীদের এখনো গ্রেফতার না করায় আসামীরা নিহত সজীব এর স্ত্রী, সন্তান সহ পরিবারের সবাইকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে আসছে। এর ফলে নিহত সজীব এর পরিবার ও স্থানীয় এলাকাবাসী হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার, ন্যায় বিচার ও নিরাপত্তার দাবি তুলে ধরে ১৬ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এবং মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন।

এই মানববন্ধনে নিহত সজীব এর পরিবার ও স্থানীয় এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, সজীব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মাদক সন্ত্রাসীদের অমানবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন। এখন সেই সকল হত্যাকারীরা আমাদেরও হত্যার হুমকি দিয়ে আসছে তাই আমরা জানমালের নিরাপত্তা হিনতায় ভূগছি। তারা এলাকায় মাদক ও সন্ত্রাসীর মধ্য দিয়ে সমাজকে নস্ট করে ফেলছে। আমরা চাই তাদের দ্রুত গ্রেফতার এবং হত্যার অপরাধে ফাঁসির রায় কার্যকর করা হোক।