১৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালমা বেগমের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন /
১৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালমা বেগমের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ১৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালমা ওরফে বরিশাইল্লা সালমা। তাকে ঘিরে তার রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ১৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক এ কাউন্সিলর কবির হোসেন এবং বিএনপির নেতা সাখাওয়াত হোসেন খানের সঙ্গে তাকে দেখা যাওয়ায়। স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে।

স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলছেন, সালমা বেগমের রাজনৈতিক অবস্থান আসলে কোথায় তিনি কি নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শে অটল, নাকি পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখেন?
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য ও আলোচনা দেখা যাচ্ছে।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, একজন রাজনৈতিক কর্মীর অবস্থান ও কর্মকাণ্ডে স্বচ্ছতা থাকা জরুরি। তাই সালমা বেগমের রাজনৈতিক অবস্থান নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার স্পষ্ট ব্যাখ্যা তার কাছ থেকেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সবশেষে প্রশ্ন থেকেই যায় সালমা বেগম, আপনার রাজনৈতিক অবস্থান আসলে কার সঙ্গে?