

খবর নারায়ণগঞ্জ.কম:
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন দীর্ঘ সময় স্বৈরাচার এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি।
জেল খেটেছি চোখে গুলি খেয়েছি তারপরও পিছু হটিনি।
৫ ই আগস্টে বাংলাদেশ তথা নারায়ণগঞ্জ কে স্বৈরাচার মুক্ত করেছি। আজকে আলিগঞ্জে পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠান কারা করেছে আমার জানা নেই। যদি তারা আওয়ামী লীগের দোসর হয়ে থাকে ঐ অনুষ্ঠানে ৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আলামিনের যাওয়াটা ঠিক হয়নি। অনুষ্ঠানে উনি কি জেনে বুঝে গেছেন কিনা আমি জানিনা কারণ উনি সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেন, তবে তিনি কি করে অনুষ্ঠানে গেলেন সেটা বুঝতে পারলাম না। আবারো আওয়ামী লীগের দোসরা মাথাচারা দিয়ে ওটা চেষ্টা করছেন আমরা সেটা হতে দিব না। জীবন দিয়ে হলো বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত রাখবো।
আপনার মতামত লিখুন :