

খবর নারায়ণগঞ্জ.কম:
আলীগঞ্জ এলাকাকে সুন্দরভাবে গঠন ও মাদক মুক্ত করতে আলীগঞ্জ পঞ্চায়েতে কমিটির আত্মপ্রকাশ পেয়েছে।
তারি ধারাবাহিকতায় শনিবার আলিগঞ্জ পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নারায়ণগঞ্জ ৪আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাইমা ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম তারেক আল মেহেদী। অফিসার্স ইনচার্জ ফতুল্লা মডেল থানা মোহাম্মদ মাহবুব আলম।
কিন্তু কমিটির সভাপতি মনির উদ্দিন থেকে শুরু করে অনেকেই আছে যারা বিগত সৈরাচার সরকার শেখ হাসিনার আমলে শামীম ওসমান ও কাওসার আহমেদ পলাশের রাজনীতি করতো। এরা অনেকেই ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ও শ্রমিক দলের নেতা। মনির উদ্দিন ৭ নং ওয়ার্ড শামীম ওসমানের নির্বাচন কমিটির প্রধান ছিলেন এবং নির্বাচনি জনসভায় শামীম ওসমানকে নৌকার ফুল উপহার দিয়েছিলেন। ২৪ এর নির্বাচন ১৯ এর নির্বাচনে এরা শামীম ওসমানকে বিজয়ী করতে দিনের ভোট রাতে দেওয়ার ব্যবস্হা করছিলো। এখন ৫ই আগষ্টের পরে আলীগঞ্জ পঞ্চায়েত কমিটি গঠন করে গোপনে আওয়ামীলীগের দোষরদের একত্রিত করার চেষ্টা করে চলছে। ৫ই আগষ্টের আগে এরা শমীম ওসমানের পক্ষে ছাত্রদের বিরুদ্ধে মিছিলে হামলা চালায়। পরবর্তীতে শেখ হাসিনা পালিয়ে গেলে খোলস বদলাতে শুরু করে ।উল্লেখ্য উক্ত কমিটির অনেকেই প্রভাবশালী ও অনেক টাকা পয়সার মালিক হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে এরা টাকার বিনিময়ে বিএনপিতে যোগদানের চেষ্টাও করে চলছে। এরই ধারাবাহিকতা এরা কখনো ৪ আসনের এমপি কখনো বিএনপি ও কখনো বিভিন্ন সরকারি কর্মকর্তাদের দাওয়াত করে নিজেদের সমাজে জাহির করতে চায়। আলীগঞ্জের সাধারণ এলাকাবাসীর একটাই চাওয়া যেনো কোন সৈরাচারের দোষর যেনো নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারে। এদিকে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসবে তাই পলাতক শৈরাচারের দোষরেরা এলাকায় ফিরতে শুরু করেছে তাই এ ব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ জনগন।
আপনার মতামত লিখুন :