আমরা ​জুলাই যোদ্ধাদের উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে ইনসুলিন সিরিঞ্জ বিতরণ


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন / ০ Views
আমরা ​জুলাই যোদ্ধাদের উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে ইনসুলিন সিরিঞ্জ বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাসেবা সহজতর করার লক্ষ্যে ইনসুলিন সিরিঞ্জ বিতরণ করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিনামূল্যে এসব ইনসুলিন সিরিঞ্জ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন সাখাওত হোসেন।
​এসময় আমরা জুলাই যোদ্ধা জেলা কমিটির নেতৃবৃন্দ জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে জনকল্যাণমূলক ও মানবিক কাজে আত্মনিয়োগ করাই তাদের মূল লক্ষ্য।

​সিরিঞ্জ বিতরণকালে ভিক্টোরিয়া হাসপাতালের দায়িত্বরত আবাসিক চিকিৎসক ডা.নাজমুল বলেন, আমরা জুলাই যোদ্ধাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এভাবে রোগীদের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই।

এ সময় সিরিঞ্জ বিতরণে উপস্থিত ছিলেন, আমরা জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক দিলশাদ আফরিন যুগ্ম আহবায়ক জহির আহমেদ সোহেল। জুলাই শহীদ পরিবার সোসাইটি নারায়ণগঞ্জের আহ্বায়ক মো: আবুল বাসার অনিক,সুমন, সাগর, মো: সুমন সহ জুলাই নিহত পরিবারের সদস্য ও আহত সদস্যবৃন্দরা।