জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু!
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে অন্তর (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোচনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অন্তর ওই গ্রামের হারুন মিয়ার ছেলে ও কুরুয়া হাসমত আলী কিন্ডার গার্ডেন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২ ঘটিকার দিকে আকর্ষিকভাবে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় অন্তর ঝড়ে পড়া আম কুড়াতে গেলে বজ্রপাতে অন্তর গুরুতরভাবে আহত হয়।
পরিবার লোকজন তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন।
অন্তরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
