জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিসম্পাদকের পছন্দ

শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন খোকা আর নেই

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা গতরাত ১:৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইননালিল্লাইহে…..রাজিউন)। মরহুমের জানাযার নামায শনিবার (২০ জানুয়ারী) দুপুর আড়াইটায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। তিনি প্রায় চল্লিশ বছর ছাত্রলীগ, যুবলীগসহ বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়ীত্ব পালণ করেছেন। এছাড়া তিনি শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে শ্রীবরদী উপজেলা আওয়ামীগ গভীরভাবে শোকাহত এবং শোকাহত পরিবারের প্রতি শোকবার্তা জানানো হয়েছে।

Related Articles

Back to top button