তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
পাগলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ. কম:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাগলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঙ্গলবার ২৬ মার্চ স্কুলের শিক্ষক মিলনায়তন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
স্কুল ম্যানেজিং কমিটির কো- অপ্ট সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো: জসিম উদ্দিন এর সভাপতিত্বে
অনুষ্ঠানের শুরুতে মহান রাব্বুল আলামীন যেনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন সেই প্রার্থনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান শেষে স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহ আলম সোহাগ এর সঞ্চালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনাদর্শের উপর ও স্বাধীনতা দিবসের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার, সহকারী প্রধান শিক্ষক সেলিনা সুলতানা, স্কুল ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মো: গোলজার হোসেন, আবু ফারুক, রওশন আরা বেগম, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: সাইফউদ্দিন সাহিন, মো: আনোয়ার হোসেন আনু,মো: আতিকুল ইসলাম খোকন,নুরনাহার, দাতা সদস্য মো: রেজাউল করিম সিনিয়র শিক্ষক মো: আরিফুল ইসলাম, মশিউর রহমান, মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে স্কুলের সকল শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


