তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাফতুল্লা থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া এড.সাখাওয়াত হোসেনকে মনির খানের ফুলের শুভেচ্ছা

প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া এড.সাখাওয়াত হোসেনকে মনির খানের ফুলের শুভেচ্ছা

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ৭ খুন মামলার আলোচিত আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক
মনির খান।
এসময় মনির খান বলেন, আমরা আনন্দিত নারায়ণগঞ্জের ত্যাগি একজন নেতাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়ায়। আমরা আশাবাদী এতোদিনে নারায়ণগঞ্জ উন্নয়নের মুখ দেখবে। নারায়ণগঞ্জে যত সমস্যা রয়েছে আমরা আশাবাদী নবনিযুক্ত প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান তা অচিরেই সমাধান করবেন।

Related Articles

Back to top button