তাজা খবরথানার সংবাদরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজের ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৮

রূপগঞ্জ প্রতিনিধি:

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নোঙ্গর করা সাঙ্গাইল ৮ নামে একটি তেল রিফায়ারিং উপাদান বহনকরা জাহাজে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ছয় জন শ্রমিক দ্বগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ৪টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন- জাহাজটির স্টাফ আ. মান্নান রাহাদ (২৩), হুমায়ুন কবির (৫৪), তাজুল ইসলাম লিমন (২৪), ইমতিয়াজ আহমেদ (৪২), রুবেল (৩৮), সোহেল (৩৮), নাজমুল (৩৩) ও রাকিব (২৪)। এদের মধ্যে হুমায়ুনের শরীরে ৩০ শতাংশ, তাজুলের ৬৭, ইমতিয়াজের ৩০, রুবেলের ৪৫, সোহেলের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওসমান গনি জানিয়েছেন, ডকইয়ার্ডে মেরামত করতে আনা সাঙ্গাইল-৮ নামে একটি তেল রিফায়ারিং উপাদান বহনকরা জাহাজে জমে থাকা গ্যাস বিস্ফোরণে আগুন লাগে। এ সময় জাহাজে ঘুমিয়ে থাকা ছয় শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেল রিফায়ারিং করার উপাদান নেপকিন বহনকরা এ ধরনের জাহাজে কিছুদিন পরপর জমে থাকা বর্জ্য পরিষ্কার করতে হয়। আর সময় মত পরিষ্কার না করলে ওইসব কেমিকেল বর্জ্য থেকে গ্যাস জমা হয়ে জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের আগুনে জাহাজের কেবিন ইঞ্জিন রুমের ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত শেষে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিস্ফোরণের আগুনের সূত্রপাত বলা যাবে।

Related Articles

Back to top button