সোনারগাঁ বিএনপির প্রতিবাদ ও জনসভায় সাদিপুর ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল নিয়ে যোগদান
স্টাফ রিপোর্টার :
রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকেলে সোনারগাঁ থানাধীন নয়াপুর বাজার সংলগ্ন এলাকায় সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এসময় সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ডাক-ডোল পিটিয়ে একটি বিশাল মিছিল নিয়ে জনসভায় যোগদান করে।
মিছিলে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, সাদিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সাদিপুর কৃষক দলে সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রনি প্রধান, দপ্তর সম্পাদক নাহিদ, থানা কৃষক দলের সাবেক সদস্য আশরাফুল ইসলাম অপু, থানা কৃষক দল নেতা কামরুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মামুন, ছাত্রদলের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মহাস হোসেন সহ কয়েক শতাধিক নেতাকর্মী।

