ভোটার শুন্য সোনারগাঁয়ের বেশীর ভাগ ভোট কেন্দ্র গুলো
নিজস্ব প্রতিবেদক :আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৭ জানুয়ারী সকাল ৮ টা থেকে শরু হয়েছে ভোট গ্রহন। যা বিকেল ৪ টা পর্যন্ত চলবে। নারায়ণগঞ্জ ৫ টি আসনের মাঝে নারায়ণগঞ্জ ৩ আসনে নৌকার প্রার্থী কায়সার হাসনাত ও লাঙ্গলের প্রাার্থী লিয়াকত হোসেন খোকার মাঝে প্রতিদ্বন্দ্বিতা মুলক লড়াই চলছে।
এদিকে নারায়ণগঞ্জ ৩ আসনের সোনাগায়ের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্র, পিরোজপুর মঙ্গলিয়া স্কুল ভোট কেন্দ্র, ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাচপুর ইউনিয়ন পরিষদ,সাদিপুর উচ্চ বিদ্যালয়,হামসারদি সরকারি প্রাথমিক বিদ্যালয়,নানাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র গুরে দেখাযায় এখানে ভোটার উপস্থিতি কম।
ভোটার উপস্থিতি কম নিয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাদের দাবী শীতের কারনে ভোটাররা সকালে কম আসলেও দুপুরের দিকে কিছুটা বেরেছে।
কাচপুর ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্রের সহাকরী প্রিজাইডিং অফিসার লোকমান হোসেন জানান বেলা ২ টা পর্যন্ত প্রায় দেরশ ভোটার কাস্ট হয়েছে।
কাচপুর ৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় খোকন মিয়া নামের এক ভোটার জানান,আমি ভোট দিতে এসে জানতে পারি আমার ভোট হয়েগেছে।আমি সচেতন নাগরিক হিসেবে আমার ভোট দিতে চাই। পরে প্রিজাইডিং অফিসার তার ভোট দেয়ার ব্যবস্থা করে দেন। তবে সোনারগাঁয়ের ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি শুন্য দেখাযায়।
কাচপুর ৯ নং প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের কাজী ইফাতুল ইসলাম প্রিজাইডিং অফিসার বলেন, এখানে ভুলবশত ভাবে একজন ভোটারের টিক চিহ্ন হয়ে গেছে আমরা তাকে ভোট দেয়ার ব্যবস্থা করেছি।

