জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৩জনের জেল

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে
ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে ৩জনকে আটক করে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোবিন্দনগর ঘোনাপাড়া ও গোবিন্দনগর ছয়আনী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিতরা হলো- গোবিন্দনগর গ্রামের আবু ইসহাক (২১), বাবু (২২) ও তানভীর মাহতাব ঝিনুক (২১)। রাতেই দণ্ডিতদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত ২০টি টাওয়ার বা স্থাপনা এবং অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার ববি সাংবাদিকদের বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

