তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সূজনের সহায়তায় নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে দীর্ঘদিনের অবৈধ বাস পার্কিং বন্ধ

প্রেস রিলিজ: বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ কমিটির উদ্যোগে এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী জননেতা তারিকুল ইসলাম সূজনের সহায়তায় নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে দীর্ঘদিনের অবৈধ বাস পার্কিং বন্ধ করা হয়েছে।

বুধবার  ২১ জানুয়ারি, বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ কমিটির যুগ্ম আহ্বায়ক অপূর্ব রায় ও যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গনে অবৈধ বাস পার্কিংয়ের ফলে সৃষ্ট ভোগান্তির বিষয়টি জননেতা তারিকুল ইসলাম সূজনকে অবগত করেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি তাৎক্ষণিকভাবে এডিশনাল এসপি (ট্রাফিক) সোহেল রানার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তার সহযোগিতায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অবৈধ বাস পার্কিং বন্ধ করা সম্ভব হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অপর পাশের রাস্তায় অবৈধভাবে বাস পার্কিংয়ের কারণে দীর্ঘদিন ধরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। এতে শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তি তৈরি হয় এবং নগরবাসীও চরম দুর্ভোগের শিকার হচ্ছিল। বিশেষ করে গত ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার সময় পরীক্ষার্থীরা যানজটের কারণে সময়মতো পরীক্ষাকক্ষে পৌঁছাতে বাধাগ্রস্ত হচ্ছিল।
শিক্ষার্থীদের এই সমস্যা নিরসনে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ কমিটির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে জননেতা তারিকুল ইসলাম সূজনের মাধ্যমে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমস্যাটির কার্যকর সমাধান করা হয়, যা নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ কমিটি শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনস্বার্থমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

Related Articles

Back to top button