তাজা খবরমহানগররাজনীতিসম্পাদকের পছন্দ
নির্বাচনী প্রচারনায় আজমেরী ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো শ্রমিক কমিটির নেতৃবৃন্দ
খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারনা করেন আজমেরী ওসমান।
বুধবার (৩ জানুয়ারী) বিকেলে নগরীর মিশন পাড়া মোড় থেকে এ নির্বাচনী প্রচারনা শুরু করে মন্ডলপাড়া হয়ে আল্লামা ইকবাল রোডে এসে শেষ করেন।
এসময় খানপুর মেট্টোহল মোড়ে বাস ষ্ট্যান্ড শ্রমিক কমিটির (রেজিঃ নং – ৩৮১০) নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারনাকালে আরো উপস্থিত ছিলেন, খানপুর বাস স্ট্যান্ড এর ইজারাদার শাহআলম মুন্সি, খানপুর মেট্টোহল বাস মিনিবাস শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালা, সিনিয়র সহ-সভাপতি দিপু, সাংগঠনিক সম্পাদক মনির, প্রচার সম্পাদক শাহীন, ঝুনু, উজ্জল, নুর মোহাম্মদ, চঞ্চল সহ অন্যান্য নেতৃবৃন্দ।


