তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
Related Articles
Check Also
Close
খবর নারায়ণগঞ্জ.কম :
সারাদেশে দিনব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। সকাল ৬টায় অবরোধ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টায়।
৩১ অক্টোবর থেকে এটি হবে বিরোধী দলগুলোর দ্বাদশ দফা অবরোধ কর্মসূচি এবং ২০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন ঘোষণার পর প্রথম দফা।এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জকে হরতাল ও অবরোধ মুক্ত রাখতে আজমেরী ওসমানের নেতৃত্বে নগরী ও মহাসড়কে মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে মটর শোভাযাত্রাটি নগরীর আল্লামা ইকবাল রোড থেকে বের হয়ে চাষাড়া, সিদ্ধিরগঞ্জ, শিমরাইল, সাইনবোর্ড, মন্ডলপাড়া, পঞ্চবটি হয়ে পূণরায় আল্লামা ইকবাল রোডে এসে শেষ হয়।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নির্বাচন বানচাল করার লক্ষ্যে বিরোধী দলীয় নেতৃবৃন্দ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন পার করছে। তাই নারায়ণগঞ্জে বিরোধীদের ডাকা অবৈধ হরতাল ও অবরোধের বিরুদ্ধে আমরা সবসময় রাজপথে রয়েছি।
নতুন করে অবরোধ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীদের মুক্তি দিতে চাপ সৃষ্টি করা।
বিএনপি ও সমমনা দলগুলো ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২২ দিন দেশব্যাপী অবরোধ এবং চার দফায় পাঁচ দিন হরতাল দেয়। অবশেষে ২০ ডিসেম্বর তারা অসহযোগ আন্দোলনের ডাক দেয়।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও নাসিক ১০নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোঃ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।