মনোনয়ন প্রত্যাশী বাবুল এর ছোট ভাই সোহেলের অক্লান্ত পরিশ্রমে পরিচ্ছন্নতা অভিযান চলমান

খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল এর ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (২৬ অক্টোবর) সকালে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, হাসাপাতাল হচ্ছে চিকিৎসা সেবার স্থান। বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে সেবা নিতে আসেন। কিন্তু এখানকার পরিবেশ একজন রোগীর জন্য যথেষ্ট। হাসপাতালের পরিবেশ হবে পরিষ্কার ও পরিচ্ছন্ন। হাসপাতালের সীমানা দেয়াল ঘেঁষে একটি ড্রেন রয়েছে। এ ড্রেনটি ময়লায় ভরে যাওয়ায় পানি ঠিকমত সরতে পারছেনা। যার ফলে পানি জমে রাস্তায় চলে আসে। যেহেতু এসমস্ত স্থান থেকেই ডেঙ্গুর উৎপত্তি তাই আজকে আমরা এ ড্রেনটি পরিষ্কার করে দিবো।
তিনি আরও বলেন, আমাদের এ শহরে বিভিন্ন জেলার মানুষ এসে বসবাস করে। তাদের মধ্যে সচেতনতা কম বিধায় আমরা এ লিফলেট বিতরণ করতে আসছি, যাতে করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়। যখন সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যেত তখনও নারায়ণগঞ্জে ডেঙ্গুর দেখা পাওয়া যেত না। এছাড়াও নবীগঞ্জ থেকে হাজ্বীগঞ্জ মোড় পর্যন্ত সড়কটি বেহাল দশা, খুব শিঘ্রই ঐ সড়কের মেরামতের ব্যবস্থা করবো। বৃক্ষরোপন করতে আমি পছন্দ করি, কারন গাছ একদিকে যেমন সৌন্দর্য বর্ধন করে তেমনি অপরদিকে আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে।
বক্তব্য শেষে হাসপাতাল অভ্যন্তরে পরিচ্ছন্নতা ও ড্রেন পরিষ্কার করা হয়।


