জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে আ’লীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক ছালাহ্ উদ্দিনকে সংবর্ধনা

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় ছালাহ্ উদ্দিন ছালেমকে কাকিলাকুড়া বালিকা দাখিল মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ম্যানেজিং কমিটির সদস্য হাসনাতুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাদরাসার সভাপতি ও শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাকিলাকুড়া ইউনিয়ন দাখিল বালিকা মাদরাসার সুপার মাওলানা আতাউল্লাহ, সদস্য খালেদ সাইফুল্লাহ, কৃষকলীগ সভাপতি ও কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসার সাবেক সভাপতি নজিব উদ দৌলা, ইউপি সদস্য ও কাকিলাকুড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোতালেব হোসেন আকন্দ, সাবেক ইউপি সদস্য নেহাল উদ্দিন নেফাজ, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ্ মোঃ নবেল, কাকিলাকিড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি নুর ইসলাম, সহকারি শিক্ষক ওয়াহেদুল ইসলাম ও ইব্রাহীম আলী প্রমুখ।

Related Articles

Back to top button