নিজেদের ব্যবসার স্বার্থ বজায় রেখে ১ ঘন্টার কর্মবিরতি পালন করলো নারায়ণগঞ্জ জেলা রেস্তরা ও মিষ্টান্ন মালিক সমিতি!
খবর নারায়ণগঞ্জ. কম: শহরের সুমাইয়া বিরিয়ানী ও সুলতান কাচ্চী এর ম্যানেজার শফিউল আলম কাজল এর শোক প্রকাশ করতে নিজেদের ব্যবসার স্বার্থ বজায় রেখে ১ ঘন্টার কর্মবিরতি পালন করলো নারায়ণগঞ্জ জেলা রেস্তরা ও মিষ্টান্ন মালিক সমিতির নেতৃবৃন্দ। সকাল থেকে হোটেল চালিয়ে শুধু মাত্র দুপুর ১২ থেকে ১ টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করে তার। কাষ্টমারদের দুপুরের খাবার বিক্রি করা লক্ষেই এ কর্মবিরতি পালন করেন।
বুধবার (৮ ফেব্রয়ারি) দুপুর ১২ টায এ কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ জেলা রেস্তরা ও মিষ্টান্ন মালিক সমিতি।
সরেজমিন ঘুরে দেখা যায় শুধুমাত্র শহরের ২নং রেল গেইট সংলগ্ন এলাকায় মকাল থেকে রেস্তরা মালিকরা তাদের কার্যক্রম পরিচালনা করেন। দোকানের ভেতরের সব কিছু উন্মক্ত থাকলেও শুধু মাত্র দোকানের শাটর বন্ধ করে মাত্র ১ ঘন্টার জন্য শোক প্রকাশ করে এই কর্মসূচী পালন করেন তারা। দুপুর ১২টায় কর্মবিরতি শুরুর সময় আশপাশের রেস্তরা গুলো খোলা রয়েছে কিনা তা দেখার জন্য নারায়ণগঞ্জ জেলা রেস্তরা ও মিষ্টান্ন মালিক সমিতি মোঃ মনিরুজ্জান মনির তার রেস্তরার এক কর্মচারীকে চারদিকে দেখতে বলেন যে রেস্তরা ও মিষ্টান্ন ভান্ডার গুলো খেলা রয়েছে কিনা? শুধুমাত্র শহরের ২নং রেল গেইটের আশপাশের দোকান ছাড়া বিবি রোডস্থ অন্যান্য রেস্তরা গুলো ছিলো খোলা। তাই জনমনে এখন প্রশ্ন জেগেছে শোক প্রকাশ করতে নয়, তাহলে কি শুধুমাত্র ফটো সেশন করার জন্যই নারায়ণগঞ্জ জেলা রেস্তরা ও মিষ্টান্ন মালিক সমিতির নেতৃবৃন্দ এ আয়োজন?
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ও মনির হোটেলের মালিক নাসিক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মাউরা হোটেলের মালিক আবু হেনা, যুগ্ম সম্পাদক মোস্তাক, সাংগঠনিক সম্পাদক শংকর ঘোষ, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সমাজ কল্যান সম্পাদক সীতারাম মোদক, সদস্য মোক্তার হোসেন, হাজী জামাল উদ্দিন, জাফর তালুকদার, মাদব ঘোষ, ত্রীনাথ ঘোষ, নীল কমল ঘোষ, রঘুনাথ মোদক, বোস কেবিনের মালিক বোম্বাই, খাজা সুইটসের প্রবীর কুমার ঘোষ।
প্রসঙ্গত, চলতি মাসের গত ৫ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা শফিং কমপ্লেক্সের নিচতলায় ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরায় ঢুকে ভবন মালিক আজাহার তালুকদার এলোপাথারী গুলি করে। এতে রেস্তোরার ম্যানেজার সফিউল আলম কাজল (৫৫)সহ ৪ জন গুলিবিদ্ধ হয়। এরমধ্যে ৬ ফেব্রয়ারি রাত ১১টার দিকে ঢাকা মেডকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল মারা যায়। এ ঘটনায় সুলতান ভাই কাচ্চি বিরায়ানির মালিক শুক্কুর আলীর দায়ের করা মামলায় পুলিশ ঘাতক আজাহার ও তার ছেলে মোহনকে ২দিনের রিমান্ডে নিয়েছে।

