তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
পাগলায় শামীম ওসমান এর নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিশাল শোডাউন যুবলীগ নেতা পিন্টুর
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ ৪ আসনে শামীম ওসমান এমপির নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই বিশাল শোডাউন করে চমক দেখালেন ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আরিফুর রহমান পিন্টু।
পহেলা ডিসেম্বর বিকেলে পাগলা বাজারস্থ হোয়াইট হাউসের সামনে ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টুর নেতৃত্বে পথ সভা ও নির্বাচনী শোডাউনের আয়োজন করা হয়।
বিশাল শোডাউনে উপস্থিত ছিলেননারায়ণগঞ্জ জজকোর্ট এর বিজ্ঞ আইনজীবী এডভোকেট সুমন মন্ডল, ইঞ্জিনিয়ার তারা কিশোর দাস, পাগলা জেলেপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো : ইয়াসিন খান, মনোরঞ্জন দাস মনা,বকুল দাস, যুবলীগ নেতা সুজন আহমেদ, তন্ময় দাস মোহন্ত, সুমন মন্ডল লারা,দয়াল দাস,সত্য রঞ্জন দাস মন্ডল, সুমন রাজবংশী,দুলাল রাজবংশী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিএনপি-জামাতের অপতৎপরতার বিরুদ্ধে এবং আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শামীম ওসমানের নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে পথসভা শেষে নারী, পুরুষ ও তরুন প্রজন্মের ভোটারদের নিয়ে বিশাল শোডাউন করে পাগলা পশ্চিম পাড়া, কামালপুর, ধোপাতিতা ও শান্তি নিবাস এলাকায় প্রচারণা চালিয়ে ভোটারদের নিকট শামীম ওসমান এর জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন তারা।
পথসভায় ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো:আরিফুর রহমান পিন্টু বলেন, নির্বাচন বানচাল করতে বিএনপি-জামাত নানামুখী অতৎপরতা শুরু করেছে। আওয়ামীলীগের উন্নয়ন এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। দলীয় নেতাকর্মীদের এসব অপপ্রচারে কান না দিয়ে এলাকার উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমানকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আজ থেকে আমরা পাগলা,পশ্চিম পাড়া, কামালপুর, ধোপাতিতার ও শান্তিনিবাস এলাকাবাসীর পক্ষ থেকে নির্বাচনী প্রচার ও প্রচারণা শুরু করেছি শামীম ওসমানকে পুনরায় এমপি হিসেবে নির্বাচিত করেই ঘবে ফিরবো ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ জজকোর্ট এর বিজ্ঞ আইনজীবী এডভোকেট সুমন মন্ডল বলেন,জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আগামীতে শেখ হাসিনার সরকার দরকার। উন্নয়ন এর ধাবাহিকতা বজায় রাখতে আমরা নারায়ণগঞ্জ ৪ আসনে জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমান এমপির নৌকা প্রতিককে বিজয়ী করবো ইনশাআল্লাহ।আমি বিশ্বাস করি এদেশের শান্তিকামী মানুষ আবারও আওয়ামীলীগ কে পুনরায় রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব দেবেন,কেননা এইদেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

