তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁওয়ে ২টি ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চালিয়ে ১লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁ প্রতিনিধি:

পরিবেশড় অধিদপ্তরের ছাড়পত্র ও বর্জ্যের অব্যবস্থাপনার কারণে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ আগষ্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন সিজান ও সোনারগাঁ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম জানান, সোমবার সকালে উপজেলার ২টি ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চালানো হয়। এ সময় রেজিস্ট্রেশন, সংরক্ষণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে সোনারগাঁ মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও নিরাময় ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টারকে ৭০ হাজার জরিমানা করা হয়। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিবেশ সুন্দর রেখে রোগীদের সঠিকভাবে সেবা নিশ্চিত করা হয়, এ জন্য এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button