বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড এর শোভাযাত্রা ও আলোচনা সভা
খবর নারায়ণগঞ্জ.কম :
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের উপর ৭৫ বছরের গণহত্যার কি কারন ? এই গণহত্যা অবিলম্বে বন্ধের দাবী জানাচ্ছে হিউম্যান এইড। বিশ্ব নেতাদের কাছে বিচার দাবী করছি এই ৭৫ বছরের গণহত্যার। বাংলাদেশের এই ক্ষুদ্র ভূখন্ড থেকে আমাদের চিৎকার সভ্য পৃথিবীর বিচারালয় পর্যন্ত না-ও পৌছাতে পারে। তবুও আমাদের এই প্রতিবাদ চলমান থাকবে। সেই সাথে হিউম্যান এইড এর উদাত্ত আহ্বান, দেশের মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো যেনো পঞ্চায়েত ও বিভিন্ন এজেন্ডা পালন না করে ক্ষুধার্ত মানুষের কথা বলে, ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে। ধর্ষনের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবী রাখে, দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভেজাল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌছাতে জাগ্রত থাকে। সর্বপরি, হিউম্যান এইড বলতে চায় দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ শাহ আলম, সহ-সভাপতি এ.বি.এম জাকারিয়া, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন আকন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

