তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমাদের সার্বভৌমত্ব আমরাই রক্ষা করবো – ইঞ্জিনিয়ার নাহিদ

খবর নারায়ণগঞ্জ.কম :
জুলাই ২৪ এর গণহত্যাকারীদের বিচারের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে চাষাড়া শহীদ মিনার সংলগ্ন সড়কে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন, জেলা গণঅধিকার পরিষদ এর সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে এদেশের ছাত্র-জনতার অপূরনীয় ক্ষতি হয়েছে। অনেকে পঙ্গু হয়েছে, কারো চোঁখ নষ্ট হয়েছে, অনেক শহীদ হয়েছে। বর্তমান সরকার বলেছে সেই সকল ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ রাষ্ট্রীয়ভাবে দেওয়ার ব্যবস্থা করবে। অথচ দীর্ঘদিন পার হলেও সে সবের কোন প্রকার অগ্রগতি দেখা যাচ্ছে না। এসব ক্ষতিপূরণের জন্য রাজপথে নামতে হয় না। আমরা বাংলাদেশী, আমরা সবাই ভাই ভাই। আমাদের সার্বভৌমত্ব আমরাই রক্ষা করবো। এদেশকে আমরা সোনার বাংলাদেশে রুপান্তর করতে চাই। গণঅধিকার পরিষদ কখনো কুরুচিপূর্ণ, বিদ্বেষপূর্ণ বা সহিংসতার রাজনীতি পছন্দ করিনা। কিন্তু ঐ ফ্যাসিষ্ট সরকার যেভাবে গত ১৭ বছর মানুষের অধিকার হরণ করেছে যার প্রতিফলন আমরা জুলাইয়ের অভ্যুত্থানে দেখেছি। এসময় অভ্যুত্থানে নিহত, আহত সহ সামগ্রিক দিক বিবেচনা করে ৫ দফা দাবী উপস্থাপন করা হয়৷ এসময় আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ (জিওপি) – নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, গণঅধিকার পরিষদ জেলার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, মহানগর গণঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক রাহুল, মহানগর যুবঅধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ, ওয়াসিম, জামান, লিপু, ইব্রাহিম খলিল, কামরুল, রায়হান, ওমর ফারুক এবং ছাত্র , যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

Related Articles

Back to top button