তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

তফ‌সিল ঘোষনা করায় কাশেম সম্রাট ও রানার নেতৃত্বে সদর থানা কৃষকলীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফ‌সিল ঘোষনা করায় নারায়ণগঞ্জ ৪ আস‌নের সংসদ সদস্য এ‌কেএম শামীম ওসমান ও জেলা  কৃষকলীগের আহ্বায়ক এবং সা‌বেক পি‌পি ওয়া‌জেদ আলী খোক‌নের নি‌র্দে‌শে নারায়ণগঞ্জ সদর থানা  কৃষকলীগের সভাপ‌তি কা‌শেম সম্রাট ও সাধারণ সম্পাদক রানা আহ‌মে‌দের নেতৃ‌ত্বে আনন্দ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে সে তফ‌সিল ঘোষনার পর পরই ঢাকা মুন্সীগঞ্জ রো‌ডে এ আনন্দ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়।
এদিকে তফ‌সিল ঘোষনা‌কে কেন্দ্র করে জ্বালাও পোরাও সহ ‌যে কোন ধর‌নের অরাজগতা ঠেকা‌তে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান ও জেলা কৃষকলীগের আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকনের নির্দেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে‌ছেন সদর থানা কৃষকলীগ।
মিছিলে উপস্থিত ছিলেন, সদর থানা কৃষকলীগের সহ-সভাপ‌তি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ রফিক, গোগনগর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গে সাংগঠ‌নিক সম্পাদক রাজা মিয়া, যুবলীগ নেতা ফয়সাল মাদবর, বাবু, মামুন সরদার, রনি, শেখ সানি, মিলন হোসেন, সোহেল, ছাত্রলীগ নেতা শরীফ হোসেন প্রমূখ।

Related Articles

Back to top button