নয়াপল্টনের শ্রমিক সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিশাল শোডাউন

খবর নারায়ণগঞ্জ.কম: ঢাকা রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে নিজেদের শক্তির জানান দিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
শোডাউনে উপস্থিতি ছিলেন, আহ্বায়ক মামুন মাহমুদ।
যুগ্ম আহ্বায়ক ও রূপগঞ্জ ১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
জেলা শ্রমিক দলের আহবায়ক মন্টু মেম্বার
সদস্য সচি মজিবর রহমান।
জেলা যুবদলের সদস্য সচি মশিউর রহমান রনি, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে নেতাকর্মীরা বাস, ট্রাক ও ছোট ছোট মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দুপুরের আগেই নয়াপল্টন এলাকায় ব্যানার, ফেস্টুন এবং জিয়ার রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে কয়েক হাজার নেতাকর্মীর সমাগম ঘটে।
