তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বিভিন্ন স্থানে পরিবেশ সংরক্ষণ অভিযান

প্রেস বিজ্ঞপ্তি: মঙ্গলবার ৭ এপ্রিল, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।

পরিচালিত ঘটনা ১: বাংলাদেশ ডাইং প্রসেসিং ইন্ড্রাস্ট্রি, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

পরিচালিত ঘটনা ২: বিসমিল্লাহি নীট ডায়িং এন্ড ফিনিশিং মিল,বটতলা রেললাইন,ফতুল্লা, নারায়ণগঞ্জ।

পরিচালিত ঘটনা ৩: হাজী রসুল ডাইং
ফতুল্লা, নারায়ণগঞ্জ।

মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশ বাস্তবায়নের নিমিত্ত উপর্যুক্ত কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা ও পরিদর্শনকালে বৈধ পরিবেশগত ছাড়পত্র এবং ইটিপি (Effluent Treatment Plant) ব্যতীত কার্যক্রম পরিচালনা করছে মর্মে প্রতীয়মান হয়।

এ অবস্থায় প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত বিদ্যুৎ মিটার জব্দপূর্বক সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের হেফাজতে প্রদান করা হয়।

এই পরিবেশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন জনাব সুনিম সোহানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,
জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।

আজকের পরিবেশ সংরক্ষণ অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button