অর্থনীতিতাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জুট অ্যাসোসিয়েশনের ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) এর ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বেলা‌ ১২টায় শহরের মর্ডান হাসপাতাল সংলগ্ন বাংলাদেশ জুট এসোসিয়েশন নারায়ণগঞ্জ অফিস কার্যালয়ের আফজাল হোসেন মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা অনু‌ষ্ঠিত হয়।

সভার সভাপতি বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) চেয়ারম্যান শেখ সৈয়দ আলী তার বক্তৃতায় তি‌নি ব‌লেন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, সিনিয়র ভাইসচেয়ারম্যান, সহ কার্যকারি কমিটির সদস্যরা বিভিন্ন সময়ে পাট ও বানিজ্য মন্ত্রনালয়ে একাধিক আলোচনার মাধ্যমে সার্বিকভাবে বানিজ্য মন্ত্রনালয়ের বানিজ্য নীতি হতে কাঁচাপাট বিষয়টি সম্পূর্নভাবে অব্যহতি দেওয়া হয়।  আর এই অব্যাহতির মাধ্যমে বর্তমানে কাঁচাপাট রপ্তানি সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়া হয়েছে। কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্যনীতিতে শর্তসাপেক্ষ কাঁচাপাট বিষয়টি অন্তর্ভুক্ত করার কারণে পাট ব্যবসায়ীগণ কাঁচাপাট রপ্তানিতে বিড়ম্বনার শিকার হন। বিষয়টি কোনো অবস্থাতেই বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ছিল না। এটা পাট মন্ত্রণালয়ের আওতাধীন ছিল। বর্তমানে নারায়ণগঞ্জে ইপিবির অফিস হওয়ার কারনে নারায়নগঞ্জের কাঁচাপাট ব্যবসায়ী ও রপ্তানীকারকগন রপ্তানীতে অনেক সুবিধা হয়েছে। এখান থেকেই অনুমতি পত্র নিয়ে তারা রপ্তানি করতে পারছে।

উক্ত সভায় ৩০শে জুন ২০২০ ‌থে‌কে ৩০শে জুন ২০২১ সালের নিরীক্ষিত অডিট রিপোর্ট সর্বসম্মত্তিক্রমে অনুমোদিত হয় এবং ২০২১-২০২২ এর কার্যনির্বাহী কমিটির কার্যক্রমের প্রতিবেদন উপস্থা‌পিত হয় এবং সর্বসম্মতিক্র‌মে পাশ করা হয়।

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) চেয়ারম্যান শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান এফ এম সাইফুজ্জামান, কার্যকরি কমিটির সদস্য শেখ কওসার আলী, লিয়াকত হোসেন, তোফাজ্জল হোসেন, শহীদ হোসেন দুলাল, নূরুল হোসেন, এস এম হাফিজুর রহমান ও শেখ দাউদ হায়দার প্রমুখ।

Related Articles

Back to top button