তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাংলাদেশ গড়বার লড়াই চলবে – ফারহানা মানিক মুনা

প্রেস বিজ্ঞপ্তি: ১লা জুলাই, ২০২৫ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টায় মিনিটে ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে মোমশিখা প্রজ্জ্বলন-শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা অর্থ সম্পাদক শাহিন মৃধা। উপস্থিত ছিলেন তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, কদম রসুল কলেজ শাখার নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে শহীদ, আহতসহ সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা বছর ঘুরে আবার জুলাইয়ে এসে দাড়িয়েছি৷ জুলাই বাংলাদেশের তথা নারায়ণগঞ্জের মানুষের প্রাণের ডাক! যেখানে প্রত্যেকটি মানুষ তার মর্যাদা-অধিকার রক্ষার জন্য বুক চিতিয়ে লড়াই করেছে। লড়াইয়ে হাযারো যোদ্ধা শহীদ হয়েছেন, শত শত যোদ্ধার অঙ্গহানী হয়েছে, দৃষ্টি হারিয়েছেন। এই একই যুদ্ধ, ত্যাগ আমরা ‘৭১ এর স্বাধীনতা যুদ্ধে দেখেছি। বঁাংলাদেশের মানুষ লড়াই করেছিলো স্বাধীনতার জন্যে। আকাঙ্ক্ষা ছিলো সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায়বিচারের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র নির্মাণ। রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে কতিপয় গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার বানিয়ে মানুষের কথা বলার অধিকার হরণ করে গুম-খুন-অন্যায়ে মাতোয়ারা হয়েছিলো। বাংলাদেশের মানুষ এর বিপরীতে লড়াই করেছে মর্যাদা-অধিকারের জন্যে। যারা ধারাভাহিকতায় পুঞ্জিভুত ক্ষোভের প্রতিফলন ঘটে জুলাইয়ের অভ্যুত্থান রুপে।  সকল বিভেদের উর্ধ্বে আপামর জনসাধারনের সম্মিলিত লড়াইয়ে অর্জিত হয় ‘৫ আগষ্টের স্বৈরাচার থেকে মুক্তির গৌরব। তবে, চব্বিশেও আমরা একই মিরজাফরির পুনরাবৃত্তি দেখছি। যারা ক্ষুদ্র স্বার্থে বাংলাদেশের মানুষের আকঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করে লড়াইকে বিনষ্ট করতে চায়। এই জুলাই সাক্ষী প্রতারণাকারী, স্বার্থান্বেষী, গণশত্রুদের বাংলাদেশের মানুষ ছাড় দেয়নি।

একাত্তুর থেকে চব্বিশ আমরা বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে, মুক্তির সংগ্রামকে, প্রত্যেক শহীদের রক্তকে হৃদয়ে ধারণ করি। যারা মানুষের সংগ্রাম-রক্ত-ত্যাগকে বিক্রি করতে চায় তাদের বিপরীতে আমরা আবু সাঈদ-রিয়া-শাকিল-আমানত-আদিলদের রক্তের শপথ নিয়ে দাঁড়িয়ে আছি।আমরা লড়ছি সেই সকল শহীদদের নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষার বাস্তবায়নে। আমরা লড়ছি আহত সেই সকল যোদ্ধাদের প্রতিনিধি হয়ে যাদের অঙ্গহানী হয়েছে, দৃষ্টি হারিয়েছে।  আমরা লড়ছি সেই প্রত্যেক যোদ্ধাদের সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক সুবিচারের বৈষম্যহীন বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে।

যারা গায়েবি মামলা কিংবা মামলা বাণিজ্য চালিয়ে জিসানদের বিনা বিচারে কারাবাসী করে, নারীকে অবমাননা করে, মানুষের বিশ্বাসের মাজার-মন্দিরে আঘাত করে, হত্যার-প্রতিহিংসার, দখলের রাজনীতির প্রতিষ্ঠা করতে চাইবে তাদের ঠাঁই হবে স্বৈরাচার আওয়ামিলীগের সাথে।

সকল বিভাজনের চেষ্টাকে প্রতিহত করে কাধে কাধ মিলিয়ে লড়াই করে আমরা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবো মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মর্যাদা-সুবিচারের গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র। নারায়ণগঞ্জবাসীর সঙ্গবদ্ধ লড়াইয়ে নিশ্চিত হবে নিরাপদ নারায়ণগঞ্জ।’

আমরা আজ ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সকল শহীদ, আহত, যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মাসব্যাপি ‘Recalling the JULY’ কর্মসূচী ঘোষণা করছি।

জাতীয় সঙ্গীত ও রক্তঝরা জুলাইয়ের প্রাণ ‘মুক্তির মন্দিরে সোপান তলে’ সঙ্গীত পরবর্তীতে শহীদদের স্মরণে নিরবতা৷ পালন ও মোমশিখা প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জুলাইয়ের সূচনা করা হয়।

মাসব্যাপি ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্তে মেডিকেল ক্যাম্প, অভিজ্ঞতা বিনিময়, ছাত্র সমাবেশ ও মতবিনিময়, বৃক্ষ রোপন, ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

শ্রদ্ধা নিবেদনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী জননেতা তরিকুল সুজন,  নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার।

Related Articles

Back to top button