তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ডেঙ্গুতে আক্রান্ত টাইমস নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর সকলের কাছে দোয়া প্রার্থনা
খবর নারায়ণগঞ্জ.কম: সারাদেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসায় রয়েছেন টাইমস নারায়ণগঞ্জ এর নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম জনি।
মঙ্গলবার (৮ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে পরিক্ষা নিরিক্ষার পরে সেখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো না থাকায় প্রাইভেট চিকিৎসকের পরামর্শে বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এসময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। তিনি বলেন, হঠাৎ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছি। আপনারা আমার রোগমুক্তির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করবেন। আমি যেনো দ্রুত সুস্থ হয়ে আবারও কর্মস্থলে ফিরে আসতে পারি।