তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ঢাকায় সমাবেশে যেতে দুই ট্রেন ভাড়া করেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ

খবর নারায়ণগঞ্জ.কম:

ঢাকা বিভাগীয় সমাবেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামিলীগ লক্ষাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করবে। সমাবেশ সফল করতে এরইমধ্যে দফায় দফায় প্রস্তুতি সভা করেছেন বিভিন্ন নেতাকর্মীরা। আসা-যাওয়ার সুবিধার্থে ভাড়া করা হয়েছে ট্রেন, বাস ও হায়েস গাড়ি। সমাবেশের দিন এসব পরিবহনে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্র বলছে, শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে ঢাকার মতিঝিল এলাকায় ঢাকা বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। সমাবেশে ভাষণ দেবেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্ভবত এটাই হবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের সবশেষ সমাবেশ।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমরা নারায়ণগঞ্জবাসী আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। বিভিন্ন সভা-সমাবেশে লাখ লাখ লোক নিয়ে হাজির হয়েছি। আগামীকালের সমাবেশেও আমরা আশাবাদী লক্ষাধিক লোক নিয়ে হাজির হবো।

বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ঢাকা বিভাগীয় সমাবেশে যোগদান করবেন। সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসা-যাওয়ার জন্য দুটি ট্রেন ভাড়া করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম।

Related Articles

Back to top button