তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জের এসপি রাসেল বরিশালে বদলি

খবর নারায়ণগঞ্জ.কম: অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বিভিন্ন দফতরে দফায় দফায় বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলকে বদলি করা হয়েছে।

নতুন করে এই কর্মকর্তাকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যরয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

Related Articles

Back to top button