তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে জমি বিরোধের জেরে হামলা, আহত ১

মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। চলমান আদালতের মামলার মধ্যেই মঙ্গলবার বিকেল ৪ টার দিকে প্রতিপক্ষরা রড দিয়ে পিটিয়ে ওবায়দুল নামে এক ব্যক্তিকে গুরুতর আহত করে। আহত ওবায়দুলকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা প্রদান করা হয়েছে।

এঘটনায় আহত মোঃ ওবায়দুল (৪০) এর ভাই সালাউদ্দিন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাত বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সম্মানদী ইউনিয়নের শ্রীপর্দী  মৌজায় তার পৈতৃক সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও অভিযুক্ত মোঃ সোলায়মান (৫০), দুলাল (৪২), হাবিবুল্লাহ (৬০) ও আমান উল্লাহ (৬২) অবৈধভাবে জমি দখলের চেষ্টা করে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ইউনিয়ন ভুমি অফিস থেকে বিরোধীয় সম্পত্তি পরিমাপ করতে আসে,জমি পরিমাপ করাকালীন সময়ে বিবাদী সোলায়মান এর সাথে বাদীর ভাই ওবায়দুল এর কথা কাটাকাটি হয়, এ সময় অভিযুক্তরা জমি দখলের উদ্দেশ্যে ওবায়দুলের জায়গার সামনে উপস্থিত হয় এবং হুমকি দেয়। ওবায়দুল প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত সোলায়মানের হুকুমে বিবাদীরা লোহার রড দিয়ে ওবায়দুলকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর আহত করে।

এ ঘটনায় স্থানীয়রা এগিয়ে এসে আহত ওবায়দুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শী জানান, অভিযুক্তরা জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। আদালতে মামলা চলমান অবস্থায় এভাবে একজন মানুষকে পিটিয়ে রক্তাক্ত করা মোটেই ঠিক হয়নি।এর সুষ্ঠ বিচার দাবি করেন এলাকাবাসী।

আহতের ভাই সালাউদ্দিন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

এ বিষয়ে সোনারগাঁ থানার (ওসি তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles

Back to top button