তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) বেলা ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, জেলা সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান
এসময় তিনি বলেন, ভিটামিন ‘এ ‘এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে কোজিড১৯ মহামারীর প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে উক্ত ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সারাদেশের ন্যায় অত্র জেলায়ও পালন করা হবে। ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১লক্ষ আই,ইউ) ও ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২লক্ষ আই,ইউ) খাওয়ানো হইবে। শিশুকে জন্মের ৬ (ছয়) মাস পর্যন্ত বুকের দুধ পান করাতে হবে এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জেলার ৫টি উপজেলায় (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতিত) ৬-১১ মাসের ৪১,১৭৮ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ( ১,০০,০০০ আই ইউ) এবং ১২-৫৯ মাস বয়সের ২,৯০,৩০১ জন শিশুকে ১টি লাল রংঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আই ইউ) খাওয়ানো হবে। অত্র জেলায় (সিটি কর্পোরেশন ব্যতিত) স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র ১০৫৬টি, প্রতি কেন্দ্রে মোট ২ জন (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীসহ), শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসি ও প্ল্যানিং সভা সকল বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে সম্পন্ন করা হয়েছে। উপজেলা পর্যায়ে কর্মরত সকল বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে এডভোকেসী সভা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মীদের সমন্বয়ে ওরিয়েন্টশন এবং প্লানিং সভা সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টশন সম্পন্ন করা হয়েছে। দিবসটি পালনের জন্য সর্বস্তরের জনগোষ্ঠিকে অবহিত করার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সর্বত্র মাইকে প্রচারনার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিবসটি সম্পর্কে জনগণকে অবহিত করছেন। জেলা তথ্য বিভাগ, নারায়ণগঞ্জ এর মাধ্যমে বিভিন্ন তথ্য ও মাইকিং এর মাধ্যমে জনগনের মাঝে সচেতনতা মূলক প্রচারনা অব্যাহত আছে। এছাড়াও জাতীয় পর্যায়ে টেলিভিশন, পত্রিকা ও মোবাইলের মাধ্যমে উক্ত দিবসের প্রচারনা অব্যাহত আছে।
টিকা কেন্দ্রে সরকারী/বেসরকারী সংস্থার কর্মীদের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য অফিস প্রধানদের অনুরোধ জানানো হয়েছে। জেলার সকল মসজিদের ইমামদের জুম্মার নামাজের খুৎবা পাঠের আগে ও অন্যান্য সময় মসজিদে আগত মুসল্লীদের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর বিষয়ে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইতিমধ্যেই পত্র দ্বারা অবহিত করেছেন। এছাড়া জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ। এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুঁকি নেই। তাই এই কার্যক্রমে সফল বাস্তবায়নের জন্য সাংবাদিক বৃন্দের সহযোগীতা কামনা করেন জেলা সিভিল সার্জন।

Related Articles

Back to top button