তাজা খবরথানার সংবাদরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রূপগঞ্জের চনপাড়ায় ভিটা‌মিন এ প্লাস ক্যা‌ম্পেইন

রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জে ভিটা‌মিন এ প্লাস ক্যা‌ম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার চনপাড়া এলাকায় চনপাড়া কমিউনিটি ক্লিনিকে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী শিশু‌দের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ কম‌প্লে‌ক্সের মেডিকেল অফিসার ডাক্তার নাজমুল আহ‌মেদ, চনপাড়া কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি নূরজাহান বেগম, উওম কুমার, আবেদা সুলতানা সহ অনেকে।

Related Articles

Back to top button