রমজানের প্রথম জুম্মার নামাজে মুসল্লীদের ঢল
খবর নারায়ণগঞ্জ.কম: রমজান মাসের সব আমল বহুগুণে বর্ধিত হয়। প্রতি ওয়াক্তের নামাজসহ তারাবি, তাহাজ্জুদ, সুন্নত ও নফল নামাজ সবকিছুই আলাদা গুরুত্বসহকারে আদায় করা হয়। আর রমজান মাসের জুমাবার মুসলমানদের জন্য আরো বেশি গুরুত্ব ও ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনকে আমল করার জন্য আমাদের বিশেষ গুরুত্ব দেয়া উচিৎ।
শুক্রবার পবিত্র মাহে রমজানের প্রথম জুম্মার নামাজ। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে রমজানে প্রথম জুমা একটি বিশেষ দিন। নগরীতে অন্যদিনের তুলনায় বিভিন্ন মসজিদ গুলোতে ছিলো অতিরিক্ত মুসল্লি। প্রধম রমজানে প্রথম জুমার নামাজ শেষে মহান রাব্বুল আলামীনের দরবারে দেশ ও জাতির কল্যাণসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
সরেজমি, পবিত্র রমজানের প্রথম জুমায় নগরীর বিভিন্ন মসজিদে মসজিদে ঢল নামে মুসল্লিদের। বয়ান ও খুতবায় সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন তারা। প্রথম জুমায় মুসল্লিরা নিজেদের শপে দেন মহান আল্লাহর দরবারে। সিজদায় নত শির, মুখে মহান রাব্বুল আলামীনের মাহাত্ম্যের ঘোষণা।
