খেলাধুলাজাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস শ্রীবরদীর আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক এমপি। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহির উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় টেংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খোশালপুর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পারিজিত করে।

Related Articles

Back to top button