জনগণই আমার শক্তি, জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা – দিপু ভূঁইয়া

খবর নারায়ণগঞ্জ.কম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
মনোনয়ন পাওয়া মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নারায়ণগঞ্জ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক। এ দিকে তার মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে উচ্ছ্বাস প্রকাশ করেছে দলটির নেতা-কমীরা।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা ১৭ কোটি মানুষ এর আস্থা তারেক রহমান এর প্রতি, আমার রূপগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে ভালোবেসে সাপোর্ট করেছেন, রূপগঞ্জের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ ।
তিনি বলেন, জনগণই আমার শক্তি, জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা।
দিপু ভূঁইয়া বলেন, রূপগঞ্জের মানুষের সুখে-দুঃখে আমি
সবসময় ছিলাম এবং থাকবো। এই এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফেরাতে আমি রাজনীতি করি। বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের রাজনীতি। তাই গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
দিপু ভূঁইয়া বলেন, আমাদের লক্ষ্য একটাই এই দেশকে আবারও জনগণের হাতে ফিরিয়ে দেয়া। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা এবং তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো সংস্কার করে একটি আধুনিক, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।

