তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনে প্রেসিডেন্ট স্বর্ণ পদক প্রাপ্ত শিক্ষক মরহুম আফিরউদ্দিন মাষ্টারকে স্মরণ 

খবর নারায়ণগঞ্জ.কম:
প্রেসিডেন্ট স্বর্নপদক প্রাপ্ত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফিরউদ্দিন মাস্টারকে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও মানবিক সংগঠন।
রোববার ৮ অক্টোবর ছিল নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কৃতিসন্তান,দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা,প্রেসিডেন্ট স্বর্ণপদক প্রাপ্ত প্রধান শিক্ষক, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল কর্তৃক আজীবন সম্মাননা পদকে ভূষিত  মরহুম আফিরউদ্দিন মাষ্টার এর ৩০ তম মৃত্যু বার্ষিকী।
সর্বজন শ্রদ্ধেয়, আলোকিত সমাজ ও মানুষ গড়ার কারিগর মরহুম আফিরউদ্দিন মাষ্টার এর ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও স্মরণ সভা, মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল  এবং সামাজিক ও মানবিক সংগঠনের পক্ষ থেকেও অনুরুপ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে মরহুম আফিরউদ্দিন মাষ্টারকে স্মরণ করা হয়।

Related Articles

Back to top button