তাজা খবরফতুল্লা থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বক্তাবলীতে আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল হাতাহাতি

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ‌জোরপূর্বক ভোট দেওয়া‌কে কেন্দ্র করে সভাপ‌তি প্রার্থীর সমর্থকদের মধ্যে হট্টগোল সহ হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মেলনের চেয়ার ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি করে সম্মেলন পন্ড হয়ে যায়।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধায় বক্তাবলীর রাজাপুর চৌরাস্তার আজিজ মার্কেটে আয়োজিত সম্মেলনে এ ঘটনা ঘটে। বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরুতেই সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা তাদের নাম প্রস্তাব করেন। পরে ভোটাভোটি শুরু হয়। শৃঙ্খলা ভাবে ভোট গ্রহণ চলে।এদিকে সম্মেলনে ভোটাভোটির শুরুতে সভাপতি প্রার্থী শফিক মাহামুদের সমর্থক দিল মোহাম্মদ দিলু সহ বর্তমান বক্তাবলী ৩ নং ওয়‌ার্ডের সদস্য ম‌হিউ‌দ্দিন অপর সভাপতি প্রার্থী আবুল হোসেন প্রধানের সমর্থকদের উদ্দেশ্যে উস্কানীমূলক আচরণ করায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে দুই পক্ষকে নিরব থাকার জন্য ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী মাইকে ঘোষণা দেয়ার পরও নিরব না থেকে দুই পক্ষের লোকজন আরো উত্তেজিত হয়ে উঠে। এরপর শুরু হয় হাতাহাতি । একপর্যায়ে কাউন্সিলররা সম্মেলন থেকে ছোটাছুটি শুরু করে স্থান ত্যাগ করে।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, সম্মেলন শুরুতেই শফিক মাহমুদ সহ তার লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে। দলের সিনিয়র নেতাদের সামনে উশৃংখলা সৃষ্টি করে। যারা সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। বিশেষ করে শফিক মাহমুদ, দিল মোহাম্মদ দিলুন, মহিউদ্দিন সহ আরো কয়েকজন সম্মেলনে বিশৃঙ্খলা করে সম্মেলন পন্ড করে দেয়।শফিক মাহমুদের নিশ্চিত পরাজয় ভেবে তারই সমর্থীত দিলু সহ আরো লোকজন পরিকল্পিত ভাবে সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দলের সিনিয়র নেতাদের সামনে উশৃংখল কথা বার্তা বলে দলের লোকদের উত্তেজিত করে সম্মেলন পন্ড করে দেয়।

Related Articles

Back to top button