জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ছালাহ্ উদ্দিনের মতবিনিময়
শেরপুর প্রতিনিধি:
আসন্ন শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শ্রীবরদী উপজেলা আ’লীগীর সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (২০ জানুয়ারী) রাতে কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয় হলরুমে দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নঈম উদ্দিন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম। তিনি বলেন আমি ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি এবং আ’লীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের বিভিন্ন পদে থেকে দলের নির্দেশ মোতাবেক কাজ করেছি। বর্তমানে আমি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়ীত্ব পালণ করছি। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করে বিপুল ভোটে বিজয়ী করেছি। তিনি আরো বলেন আমি তৃণমুলের একজন কর্মী। আমার বিশ্বাস বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আউরংগের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ মোঃ নবেল, উপজেলা জাতীয় শ্রমিললীগের সাধারণ সম্পাদক সুজন রেজা, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দুলাল, কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি নুর ইসলাম, কাকিলাকুড়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওঃ মোঃ আতা উল্লাহ, কাকিলাকুড়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি নজিবুদৌলা, কাকিলাকুড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মোতালেব আকন্দ, ইউপি সদস্য আলমগীর হোসেন, আ’লীগ সদস্য মিজানুর রহমান, হাসমত আলী মাস্টার, ব্যবসায়ী সাজু মিয়া। এসময় আ’লীগসহ সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার ভোটার উপস্থিত ছিলেন।

