জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন আশরাফুল
খবর নারায়ণগঞ্জ.কম :
জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আশারাফুল ইসলাম রোমান। এই বিষয়ে আশরাফুল ইসলাম রোমান কেন্দ্রীয় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি ও যুব সংহতির সকল স্থানীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) রাতে আশরাফুল ইসলাম রোমান গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম শাহরিয়ার ও সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সেলিম ওসমান, প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান, নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির আহবায়ক রিপন ভাওয়াল সহ যুব সংহতির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য যে, কেন্দ্রীয় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশক্রমে ১৮ ফেব্রুয়ারী (রবিবার) জাতীয় যুব সংহতির ২২৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।
