তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পুঁজিবাদী ব্যবস্থা ব্যর্থ, সমাজতন্ত্রই মুক্তির পথ সমাজ অনুশীলন কেন্দ্রের সেমিনারে কমরেড খালেকুজ্জামান

প্রেস বিজ্ঞপ্তি:

সমাজ অনুশীলন কেন্দ্রের উদ্যোগে “সোভিয়েত ইউনিয়নসহ সমাজতান্ত্রিক রাষ্ট্রের বির্পযয় ও তার কারণ” শীর্ষক সেমিনার আজ ৫ মে’২৩ বিকাল ৪ টায় ২নং রেলগেটস্থ বাসদ নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সমন্বয়ক শহিদুল আলম নান্নুর সভাপতিত্বে ও স.ম. কামালের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান।

সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন বিমল কান্তি দাস। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করেন কবি রঘু অভিজিৎ রায়, জাকির হোসেন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।

কমরেড খালেকুজ্জামান বলেন, আজ পুঁজিবাদী-সা¤্রাজ্যবাদী বিশ^ ভয়াবহ সংকটে নিমজ্জিত। লেনিন বলেছিলেন সা¤্রাজ্যবাদ থাকলে যুদ্ধ থাকবে। তা আজ প্রমাণিত। সারা বিশে^ ছোট-বড় যুদ্ধ চলছে। পুঁজিবাদী ব্যবস্থায় ধনী আরো ধনী হচ্ছে, গরীব আরো গরীব হচ্ছে। করোনাকালীন সময়ও বিশ^ ধনবৈষম্য আরো বেড়েছে। ধর্ম, বর্ণ, লিংগ, আঞ্চলিক বৈষম্য ক্রমাগত বাড়ছে।

কমরেড লেনিনের নেতৃত্বে ১৯১৭ সালে রাশিয়াতে প্রথম পুঁজিবাদকে উচ্ছেদ করে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র কায়েম হয়। ১৯২৯ সালে যখন বিশ^ব্যাপী ধনী দেশ গুলো মন্দায় ধুকঁছে, তখন রাশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছিলো। কমরেড স্টালিন ১৯৩৮ সালে ঘোষণা করেছিলো, রাশিয়ায় কোন বেকার নেই, ভিক্ষুক নেই, পতিতা নেই। স্টালিনের নেতৃত্বে রাশিয়ার জনগন হিটলারকে পরাজিত করেছিলো।

তিনি আরো বলেন, মহামতি কার্ল মার্কসের আজ জন্মদিন। শ্রমিক শ্রেণীর এই দর্শন মার্কসবাদ প্রতিষ্ঠিত করতে তাঁকে সারাজীবন ভয়াবহ কষ্টকর সংগ্রাম করতে হয়েছিল। সমাজতন্ত্র শুধু একটি সমাজ ব্যবস্থা নয়, এটি একটি সভ্যতা। সোভিয়েত রাশিয়াসহ বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটেছে মানে এই নয় যে মার্কসবাদ বা দ্বন্দমূলক বস্তুবাদ ভুল প্রমাণিত হয়েছে। ডাক্তারের ভুলে রুগী মারা গেলে যেমন চিকিৎসা বিজ্ঞান ভুল নয়, ঠিক তেমনি সোভিয়েতসহ সমাজতান্ত্রিক দেমগুলোতে মার্কসবাদী সৃজনশীল প্রয়োগের ব্যর্থতাই সংকট তৈরী হয়েছে।

কমরেড খালেকুজ্জামান বর্তমান বাংলাদেশের পুঁজিবাদী শাসনের ভায়াবহ রূপ তুলে ধরে বলেন, এখানে শ্রমজীবী মানুষ চরম অসহায় । ফলে আজ বামপন্থী সকল শ্রমক্তিকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে লড়াই রচনা করতে হবে । কারণ সমাজতন্ত্র ছাড়া মুক্তির আর কোন পথ নেই।

Related Articles

Back to top button