খুলনা বিভাগজাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগিকান্ড, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহত

মনিরুজ্জামান সুমন :
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আল্লার দান ইলেকট্রনিক্স অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ থানা সংলগ্ন আল্লার দান ইলেকট্রনিক্সে এ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এ ঘটনায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আল্লার দান ইলেকট্রনিক্সে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তিনতলা ভবনের অন্য দুই তলায় গোডাউন ও পরিবার নিয় বসবাস করতেন দোকান মালিক। তারা নিরাপদ আশ্রয় নেন। এক এক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের জন্য ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়দের সহযোগীতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আল্লার দান ইলেকট্রনিক্সের পাশের দোকান মোল্লা ট্রেডার্সও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন দোকান মালিক।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করেছে। প্রায় দেড় ঘন্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রনে আনতে। এতে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Related Articles

Back to top button