সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার
সোনারগাঁও প্রতিনিধিঃ সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া সিনিয়র যুগ্ম আহবায়ক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এতে ওই নেতার দলের কার্যক্রম পরিচালনায় আর কোনও বাধা রইলনা। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্ব পদে বহাল করা হলো। প্রসঙ্গত, ২৩ জানুয়ারি ২০২৫ তাকে সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পদে বহিষ্কার করা হয়েছিল। দশ মাসের পর তাকে দলে ফিরিয়ে নেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হলো। এ বিষয়ে আশরাফ ভূইয়া বলেন,স্থানীয় রাজনীতির একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলক তৎপরতা ও মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ায়। সকল

