অর্থনীতিতাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। সভাপতি লিটন সাহা

খবর নারায়ণগঞ্জ.কম :
সোমবার (৮ মে) বিকাল ৩ টায় বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৫) এর অফিস বেয়ারার নির্বাচন এসোসিয়েশনে’র সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি পদের জন্য ১ জন করে এবং সহ-সভাপতি পদের জন্য ৩ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পদের সংখ্যা এবং প্রার্থী সংখ্যা সমান থাকায় নির্বাচন বোর্ড বানিজ্য বিধি অনুযায়ী- লিটন সাহা সভাপতি পদে, অশোক মহেশ্বরী সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে যথাক্রমে- মোজাম্মেল হক, মোস্তফা এমরানুল হক এবং সঞ্জিত রায় কে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে- মোঃ মজিবুর রহমান, মোঃ আমিন উদ্দিন, জয় কুমার সাহা, তাজুল ইসলাম, মোঃ সিরাজুল হক হাওলাদার, মোঃ আকবর হোসেন, মোহাম্মদ আকরাম, গৌতম সাহা,  মোঃ তাইজ উদ্দিন আহমেদ, মোঃ মাহমুদুল হাসান, মোহাম্মদ মুসা, মোঃ মজিবুর রহমান, মোঃ জাহিদ হাসান, জীবন সাহা,  বিশ্বজিত সাহা, অসীম কুমার সাহা।
উল্লেখ্য যে, গত ৪ মার্চ নির্বাচন বোর্ড কর্তৃক দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৫) এর তফসিল ঘোষণা করা হয়। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখে অর্থাৎ গত ৬ মে (শনিবার) কোন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন নাই।  ৭ মে (রবিবার) সাধারণ গ্রুপের ১৫ জন এবং এসোসিয়েট গ্রুপের ৬ জন বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয় এবং ‘বানিজ্য বিধি অনুযায়ী বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য সদস্য সংখ্যার সমান হওয়ায় নির্বাচন বোর্ড ২১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৩-২০২৫) ঘোষণা করেন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, সোহেল আক্তার সোহান, সদস্য খন্দকার সাইফুল ইসলাম এবং আলহাজ্ব নিজাম মুন্সী। এডভোকেট মোঃ মাহবুবুর রহমান চেয়ারম্যান, আলহাজ্ব জাকারিয়া ওয়াহিদ এবং  রতন কুমার সাহা সদস্য হিসাবে আপিল বোর্ডের দায়িত্ব পালন করেন ।

Related Articles

Back to top button