তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

খবর নারায়ণগঞ্জ.কম: গত ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়া পল্টন বিএনপির এক জনসভায় ফ্যাসিস্ট হাসিনার (তৎকালীন প্রধানমন্ত্রী) নির্দেশে পুলিশের বর্বরচিত হামলায় পঙ্গুত্ত বরন করে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৪ শে সেপ্টেম্বর ২০২৫ সালে মৃত্যু বরন করেন বিএনপির ত্যাগি নেতা ইব্রাহিম।

শুক্রবার (৩রা অক্টোবর) বাদ আসর ইব্রাহিমের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ও ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি এবং ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি পারভেজ মিয়ার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমেদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, ফতুলা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদকে অ্যাডভোকেট আব্দুল বারী ভুইয়া, জেলা বিএনপির সদস্য নাদিম আহমেদ মিঠু, একরামুল কবির মামুন সহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা।

দোয়া মাহফিল শেষে নিহত বিএনপি নেতা ইব্রাহিমের বাড়িত গিয়ে পরিবারকে সমবেদনা জানান।

নেতৃবৃন্দরা আশ্বস্ত করে বলেন,দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আহত ও নিহত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পাশে আছে এবং থাকবে। যখন যেকোনো সহযোগিতা লাগবে আপনারা ওয়ার্ডের নেতৃবৃন্দদের অবগত করবেন তারা আমাদেরকে অবগত করবে। এবং কেন্দ্রীয় বিএনপি থেকে শহীদদের যে তালিকা করা হবে ইনশাল্লাহ সেই তালিকায় অতিশীঘ্রই ইব্রাহিমের নাম প্রকাশ করা হবে।

Related Articles

Back to top button